বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরে গাজীপুর সদর উপজেলার মনিপুর এলাকায় গিভেন্সি গ্রুপের জাহিন রিসাইক্লিং প্ল্যান্ট কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন যাতে আর বাড়তে না পারে তার জন্য কাজ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

Facebook
Twitter
LinkedIn
Print