বৃহস্পতিবার | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে ৫৩ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী রাজ্জাক ছেলেসহ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে হত্যা, অপহরণ ও মাদকসহ একাধিক মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান রাজ্জাক (৫০) এবং তার ছেলে মো. ওয়াসিমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে ফতুল্লার ইসদাইর এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি।

পুলিশ জানায়, রাজ্জাকের বিরুদ্ধে হত্যা, অপহরণ, মাদক ও চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে। তার ছেলে ওয়াসিমের বিরুদ্ধেও হত্যা, অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও চাঁদাবাজির অভিযোগে ৭টি মামলা রয়েছে।

পুলিশ সুপার জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি করে আসছিল এবং মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিল। গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। সন্ত্রাস ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
Print