সোমবার | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িতে মিনিবাসের ধাক্কা,বাসচালক গ্রেপ্তার

রাজধানীর বনানীতে বীর উত্তম জিয়াউর রহমান সড়কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের গাড়িকে ধাক্কা দিয়েছে ট্রাস্ট পরিবহনের একটি মিনিবাস। এই ঘটনায় বাসটির চালক ওমর ফারুককে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান। এই ঘটনায় প্রতিমন্ত্রীর গানম্যান বাদী হয়ে বনানী থানায় একটি মামলা দায়ের করেছেন।

বনানী থানার পরিদর্শক জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯টা ৫০ মিনিটের দিকে বনানী থানার বীর উত্তম জিয়াউর রহমান সড়কের আউটগোয়িং এলাকার চেয়ারম্যান বাড়ি ফুটওভার ব্রিজের নিচে ট্রাস্ট মিনিবাসের একটি বাসের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়িটির দুর্ঘটনা ঘটে। এতে প্রতিমন্ত্রীর গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ ওই অভিযুক্ত বাসচালককে হেফাজতে নেয়।

Facebook
Twitter
LinkedIn
Print