মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন বিএনপি নেতা মজিবর রহমান চৌধুরী

মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৪ পেলেন সীমান্তবর্তী জেলা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মজিবর রহমান চৌধুরী। বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তাকে ওই অ্যাওয়ার্ড প্রদান করেছে।

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকাস্থ পুরানা পল্টন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজি ‘মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কর্মময় জীবন’ শীর্ষক আলোচনা সভা শেষে মজিবর রহমান চৌধুরীক এই লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

জানা যায়, বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশন নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রতি বছর সাংগঠনিক কাজে দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ সংগঠনের কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলী মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড প্রদান করে থাকেন।

এরই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবর রহমান চৌধুরীকে ওই মওলানা ভাসানী লিডারশীপ অ্যাওয়ার্ড ২০২৪ প্রদান করা হলো।

লিডারশীপ অ্যাওয়ার্ড প্রাপ্ত বিএনপি নেতা মজিবর রহমান চৌধুরী বলেন, অ্যাওয়ার্ড পাওয়ার পর আমার দায়িত্ব আরো বেড়ে গেল। আমি সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। যাতে আরো বেশি করে সাংগঠনিক কাজের তৎপরতা বাড়াতে পারি।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের উপদেষ্টা শেখ মো. আমির হামজা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংষ্কার কমিটির চেয়ারম্যান সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক অতিরিক্ত সচিব ম্যাজিস্ট্রেট মো. রোকন উদ-দৌলা ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন।

এছাড়া পোঁড়াগাও ইউনিয়ন পরিষদ থেকে সকল ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীরা ঢাকা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ৫ নং ওয়ার্ডের বিএনপি সভাপতি সুরুজ্জামান, ১নং পোঁড়াগাও ইউনিয়ন পরিষদ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সাবেক
ছাত্রদল সভাপতি ওবায়দুল হক বাবু, মো. বাবুল রানা, সোলায়মান, সুজা উদ্দিন, মো. আব্দুল আজিজ, মো. কমল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn
Print