শনিবার | ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তরিক উদ্দিন নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী সীমান্তের শূন্যরেখায় ৪৮নং পিলারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত তরিক উদ্দিন (১৮) কক্সবাজার জেলার রামুর মহিষকুম গ্রামের আহমদ রশিদের ছেলে।

স্থানীয়রা নাম প্রকাশ না করার শর্তে জানান, তরিক উদ্দিনসহ আরও অনেকে মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আনত। এদিন তারা গরু আনতে সীমান্তের ৪৮নং সীমান্ত পিলারের কাছে গেলে বিকট শব্দে মাইন বিস্ফোরিত হয়। পরে সঙ্গে থাকা লোকজন আহত তরিক উদ্দিনকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম জানান, মাইন বিস্ফোরণে তরিক উদ্দিন নামের একজনের আহত হওয়ার খবর শুনেছি।

Facebook
Twitter
LinkedIn
Print