সোমবার | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হাটের টেন্ডার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলি-ককটেল বিস্ফোরণ

রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি হাটের টেন্ডার নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টেন্ডার বাক্স লুট করে নিয়ে গেছে একপক্ষ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে খড়খড়ি হাটে এই ঘটনা ঘটে। গত ১৫ জানুয়ারি পবার ১২টি হাট ইজারার বিজ্ঞপ্তি প্রকাশ করে উপজেলা প্রশাসন। সোমবার ছিলো দরপত্র দাখিলের শেষ দিন।

হাটগুলোর মধ্যে খড়খড়ি হাটকে কেন্দ্র করে বিরোধ দেখা দেয়। এর ফলে এই ককটেলবাজি ও টেন্ডার বাক্স লুটের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ের সামনে টেন্ডার বাক্সটি পড়ে ছিল। এর এক পাশ খোলা এবং ভেতরে কারও দরপত্র নেই। সব লুট করা হয়েছে। ঘটনার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা টেন্ডার বাক্সটি উদ্ধার করে।

Facebook
Twitter
LinkedIn
Print