শনিবার | ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শনিবার (২১ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন শফিকুল ইসলাম (৪৫)। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি জেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে। তিনি পেশায় ঠিকাদার। অপরজনের পরিচয় জানাতে পারেন পুলিশ।

নিহতের স্ত্রী শিরিনা আক্তার বলেন, তার স্বামী শফিকুল ইসলাম পেশায় ঠিকাদার ছিলেন। শনিবার সকালে তিনি কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকায় একটি মাদরাসার সাইড পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হয়েছিলেন। সেখানে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন বলে তিনি ধারণা করছেন।

মাওনা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেল ওভারটেকিং করার সময় ট্রাকের পাশে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নামপরিচয় জানা যায়নি। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি

Facebook
Twitter
LinkedIn
Print