বৃহস্পতিবার | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্ধারিত সময়ে আমাদের বিয়ে হবে: সিমরিন লুবাবা

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী, মডেল সিমরিন লুবাবার বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দুইটি আত্মা, এক কিবলা। দুনিয়া এবং আখিরাতের জন্য। আল্লাহ আমাকে একজন দ্বীন শেখার সঙ্গী উপহার দিয়েছেন।’—এই পোস্ট থেকেই মূলত বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে।

তবে বিষয়টি আজকে আরেকটি পোস্টের মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন। তিনি জানিয়েছেন তার বাগদান সম্পন্ন হয়েছে এবং নির্ধারিত সময়ে আমাদের বিয়ে হবে।

লুবাবার পোস্টে একটি ছবি থাকলেও সেখানে বর–কনের চেহারা স্পষ্ট নয়। পাত্রের পরিচয় নিয়েও তিনি কিছু জানাননি। ফলে কে তার জীবনসঙ্গী—এ নিয়ে নেটিজেনদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Print