মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার এপিএস লিকুর সহযোগী সোহাগ গ্রেপ্তার

শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ঠ সহযোগী ও ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলার আসামি আনিসুর রহমান সোহাগকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার (১৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পল্টন থানার একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে আনিসুর রহমান সোহাগকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, আনিসুর রহমান সোহাগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক ও আমির হোসেন আমুর সঙ্গে বেশ সখ্যতা ছিল। সেই প্রভাব খাটিয়ে অবৈধভাবে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি।

সোহাগের কাছে হাফিজুর রহমান লিকুর সব অবৈধ সম্পদের দেখভালের পাশাপাশি নগদ টাকাও গচ্ছিত রয়েছে বলে অভিযোগ আছে। এ ছাড়া সার্টিফিকেট জালিয়াতিসহ বহুমুখী প্রতারণারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

Facebook
Twitter
LinkedIn
Print