বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

‘জনশক্তি’ নিয়ে কোনো আলোচনা হয়নি, জানালো জাতীয় নাগরিক কমিটি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়নি।

শনিবার (২১ ডিসেম্বর) জাতীয় নাগরিক কমিটির জরুরি এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ তথ্য জানান।

সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন বলেন, বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বরাতে আমাদের দৃষ্টিগোচর হয়েছে যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অনাগত রাজনৈতিক দলের নাম ‘জনশক্তি’। যা জনমনে বিভ্রান্তির সৃষ্টি করেছে।

তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই, এ ধরনের কোনো নাম কিংবা সিদ্ধান্ত নিয়ে আমাদের মাঝে আলোচনা হয়নি। সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো যাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
Print