মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

তামিল নাড়ুতে হাসপাতালে আগুন, শিশুসহ নিহত ৬

ভারতের তামিল নাড়ু প্রদেশের দিনদিগুলে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক প্রাইভেট হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। এতে এক শিশুসহ অন্তত ছয়জনের প্রাণহানি ঘটেছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ত্রিচি রোডের সিটি হাসপাতালে দেশটির স্থানীয় সময় রাত ৮টা নাগাদ এই ঘটনা ঘটেছে। সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে এনিয়ে আরও তদন্ত চলছে।

দেশটির টিভি ফুটেছে দেখা যাচ্ছে, ভবনে আগুন ও ধোঁয়া উড়ছে। প্রায় দুই ঘণ্টা পর আগুন নেভানো গেছে।

সংবাদসংস্থা পিটিআই বলছে, পুলিশ এবং ফায়ার ডিপার্টমেন্টের কর্মকর্তারা অচেতন অবস্থায় ছয়জনকে উদ্ধার করে। এরপর তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছে।

কর্মকর্তারা আরও বলেছেন, হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং নিকটস্থ হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
Print