শনিবার | ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তসলিমা নাসরিনের বই রাখায় অমর একুশে বইমেলায় স্টল ভাঙচুর

অমর একুশে বইমেলায় নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বই রাখা ও বিক্রির অভিযোগে স্টল ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পরে এ ঘটনা ঘটে। লেখিকার ‘চুম্বন’ বই রাখার অভিযোগে স্টলটি ভাঙচুর হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা গেছে, স্টলটির নাম সব্যসাচী। এটি বই মেলার ১২৮ নম্বর স্টল। সর্বশেষ তথ্যমতে, প্রশাসনের পক্ষ থেকে স্টলটি বন্ধ রাখা হয়েছে। বিক্ষুদ্ধ জনতার পাশাপাশি পুলিশকেও সেখানে অবস্থান করতে দেখা গেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলম জানিয়েছেন, স্টলে শতাব্দী ভবক নামের এক ব্যক্তির সঙ্গে ঝামেলা হয়েছে। তাকে থানায় নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ওই ব্যক্তি যে অপরাধ করেছেন, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

এর আগে আনন্দবাজার পত্রিকায় দেওয়া এক সাক্ষাৎকারে সব্যসাচীর প্রকাশক ও অভিনেত্রী সনজানা মেহেরান বলেন, প্রতি বছর তিনি তসলিমা নাসরিনের বই প্রকাশ করেন এবং বইমেলায় বিক্রি করেন। তবে বাংলাদেশে তসলিমার উপর নিষেধাজ্ঞা থাকায় তিনি কিছু হুমকিও পান। তবে অতীতে সেগুলো মারাত্মক আকার ধারণ করেনি। এ বছরও তিনি তসলিমার ‘চুম্বন’ বইটি প্রকাশ করেছেন এবং এর পর থেকে একের পর এক হুমকীবার্তা আসছে তার কাছে।

Facebook
Twitter
LinkedIn
Print