মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ায় মানবপাচারকারী চক্রের প্রধান হোতা জেরিন বিমানবন্দরে গ্রেপ্তার

রাশিয়ায় মানবপাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে নেপাল পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তামান্না জেরিনের পাঠানো লোকজনকেই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। তার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা রয়েছে।

প্রতি মাসে আড়াই লাখ টাকা বেতনের প্রলোভন দেখিয়ে গত বছরের ২৮ অক্টোবর ঢাকার ড্রিম হোম ট্রাভেল অ্যান্ড ট্যুরস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে নাটোরের হুমায়ুন কবির ও রহমত আলীকে রাশিয়ায় পাঠানো হয়। সংসারের সচ্ছলতা আর সন্তানদের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমালেও সেখানে দালালের খপ্পরে পড়ে চাকরির নামে তাদের অংশ নিতে হয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে।

এরমধ্যেই গত ২৬ জানুয়ারি ড্রোন হামলায় হুমায়ুন কবির মারা যান। এছাড়া তার দুলাভাই রহমত আলী ফিরতে চান দেশে। এ ঘটনা জানাজানি হওয়ার পর থেকে মানবপাচার চক্রের বিরুদ্ধে নজরদারি বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। সবশেষ বৃহস্পতিবার রাশিয়ায় মানবপাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে নেপাল পালানোর সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়।

Facebook
Twitter
LinkedIn
Print