বৃহস্পতিবার | ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদে ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক চলছে। সভায় সভাপতিত্ব করছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংসদের প্রথম অধিবেশন শুরুর আগের দিন হচ্ছে এই বৈঠক।

বুধবার (১১ মার্চ) জাতীয় সংসদ ভবনে বেলা ১১টায় সরকার দলীয় সভাকক্ষে এই সভা শুরু হয়। আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন নিয়ে এতে আলোচনা হবে। পাশাপাশি প্রথম অধিবেশনের সভাপতি, স্পিকার, ডেপুটি স্পিকার নির্ধারণ নিয়েও সংসদ সদস্যদের সাথে আলোচনা করবেন সংসদ নেতা। এ নিয়ে আসতে পারে সিদ্ধান্ত-ও।

এদিকে বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সে অনুযায়ী, আগামীকাল বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে শুরু হবে নতুন সংসদের প্রথম অধিবেশন।

সাধারণত জাতীয় সংসদের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশন কত দিন চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠনের পর কমিটির বৈঠকে প্রথম অধিবেশনের সময়কাল ঠিক হবে।

Facebook
Twitter
LinkedIn
Print