বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শহীদ লেফটেন্যান্ট তানজিমের পিতা-মাতাকে ফ্ল্যাটের চাবি হস্তান্তর

সেনাবাহিনী প্রধান শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন এর পিতা মাতার নিকট পূর্বাচলে অবস্থিত জলসিড়ি আবাসনের একটি ফ্ল্যাটের চাবি হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ফ্ল্যাটের চাবি হস্তান্তর করেন।

গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কক্সবাজারের চকরিয়ায় যৌথবাহিনী কর্তৃক ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনাকালে দুর্বৃত্তদের আঘাতে শহীদ হন এই বীর সেনা কর্মকর্তা। মাতৃভূমির জন্য দায়িত্ব পালনে তার নিঃস্বার্থ আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

Facebook
Twitter
LinkedIn
Print