বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

বিপিএলের প্রথম দিনের বাইক জিতলেন হৃদয়

একাদশ বিপিএল শুরুর আগেই ঘোষণা দিয়েছিল বড় পরিবর্তন আসবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টটিতে। হয়েছেও তাই। চলমান বিপিএলের নতুন সংযোজন দর্শকদের জন্য র‍্যাফেল ড্র। বিগত বিপিএলে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ছিল কুইজের আয়োজন। এবারে তাতে এসেছে নতুন মাত্রা। দর্শকদের বিপিএলের সঙ্গে আরও বেশি সংযুক্ত করতেই রাখা হয়েছে ই-বাইক জেতার সুযোগ।

সোমবার (৩০ ডিসেম্বর) টুর্নামেন্টটের উদ্বোধনী দিনেই ই-বাইক জিতেছেন মোহাম্মদ হৃদয়।

বিপিএল শুরুর একদিন আগেই ঘোষণা এসেছিল, প্রতি ম্যাচের দিনেই মাঠে আসা দর্শকদের একজন পাচ্ছেন রেভো ই-বাইক। ম্যাচের প্রথম ম্যাচের শেষে এবং দ্বিতীয় ম্যাচের আগে দেয়া হবে সেই বাইক, এমনটাই জানায় বিপিএল। গতকাল সেই সূত্রে বিপিএল-২০২৫ খুঁজে নিল নিজেদের প্রথম ই-বাইক বিজয়ীকে।

প্লেঅফে বাড়বে পুরস্কার বিজয়ীর সংখ্যা। প্রথম কোয়ালিফায়ার এবং এলিমিনেটর ম্যাচের দিনে দুজন বিজয়ীকে দেয়া হবে রেভো ই-বাইক। একই ব্যবস্থা থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ারেও। আর ফাইনালের দিন ৩ জনকে র‍্যাফেল ড্র এর মাধ্যমে ই-বাইক দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি।

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হওয়া এই বিপিএলে খেলা মাঠে গড়াবে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত। মাঠে খেলা গড়াবে ২৪ ম্যাচ ডেতে। ২৪ দিনই থাকছে দর্শকদের জন্য এমন ব্যবস্থা।

Facebook
Twitter
LinkedIn
Print